ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জাতীয় দলে ফিরেই সমালোচিত আইপিএল জয়ী অধিনায়ক
জাতীয় দলের জার্সিতে আবার দেখা গিয়েছে হার্দিক পাণ্ড্যকে। তবে প্রথম ম্যাচেই সমালোচনার মুখে পড়েছেন গুজরাত টাইটান্সকে আইপিএলে জেতানো ক্রিকেটার। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও রান নিতে চাননি তিনি। অথচ উল্টো দিকে ছিলেন দীনেশ কার্তিকের মতো ব্যাটার, যিনি সুযোগ পেলে হয়তো শেষ বলে চার-ছয় মেরে দলের রান আরও বাড়িয়ে দিতে পারতেন। হার্দিক মাত্র দু’রান করেন।
হার্দিকের এই কাণ্ডে চটেছেন সমর্থকরা। নেটমাধ্যমে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। তাঁদের দাবি, কার্তিক তো টেলএন্ডার নন। তা হলে রান নিতে কী অসুবিধা ছিল হার্দিকের? সমালোচনার তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। আশিস নেহরা এক ওয়েবসাইটে বলেছেন, “হার্দিকের অবশ্যই খুচরো রান নেওয়া উচিত ছিল। আরে, উল্টো দিকে তো আমি ছিলাম না!”
এমনিতে হার্দিকের খেলার প্রশংসাই করেছেন নেহরা। তাঁর মতে, বিভিন্ন ভূমিকায় মানিয়ে নেওয়াই হার্দিকের বড় গুণ। বলেছেন, “সব ধরনের ব্যাটিং করতে পারে হার্দিক। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে ওকে সে ভাবেই ব্যাটিং করতে দেখেছি। ফলে কোনও জায়গাতেই ব্যাটিং করতে অসুবিধা নেই ওর। গুজরাতের হয়ে খেলার সময় বল হাতেও উইকেট নিয়েছে। জাতীয় দলের হয়েও ওকে পুরনো ভূমিকায় দেখা গেল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live