ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আজ মাঠে নামার আগেই যা বললো টাইগাররা
আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলেই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় বাংলাদেশ।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ! বৃহস্পতিবার প্রথম অনুশীলন সেশন ছিল আমাদের। খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো।’
অবশ্য প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে। সবকিছু ঠিক থাকলে ১০ জুন দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল সাকিবের। যদিও দলের সঙ্গে তিনি এখনও যোগ দেননি। তাকে ছাড়াই হালকা গা গরম আর জিমে ফুরফুরে মেজাজে সময় কাটছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘আমরা আগে এসেছি কয়েকজন। যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে, তো জেট ল্যাগের যে ব্যাপারটা ছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিম করেছি, একটু মজাদার গেমস খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওটা ভালো হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live