ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ম্যাচের পর মেজাজ হারালেন ঈশান,করলেন রোহিত-রাহুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য
রোহিত শর্মা, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে ভারতীয় দলের ওপেনার নিয়ে চিন্তা কমিয়েও বেফাঁস মন্তব্য ঈশান কিশনের। নিজের ইনিংস নিয়ে কথা বলার সময় তিনি বলেছেন, ‘‘রোহিত বা রাহুলকে বলতে পারি না আমাকে সুযোগ করে দেওয়ার জন্য নিজেদের দলের বাইরে রাখতে।’’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন ঈশান। ওপেন করতে নেমে খেলেছেন ৪৮ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস। এখনও পর্যন্ত দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঈশান। মোটামুটি সাফল্যও পেয়েছেন। তবু ভারত পূর্ণ শক্তির দল নিয়ে খেললে প্রথম একাদশে সুযোগ হয় না ঝাড়খণ্ডের এই উইকেটরক্ষক-ব্যাটারের।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, দেশের জার্সিতে একাধিক সাফল্যের পর তিনি কি প্রথম একাদশে পাকা জায়গা আশা করেন না? এই প্রশ্নেই খানিকটা বিরক্ত হন ঈশান। তিনি মন্তব্য করেন, রোহিত বা রাহুলকে কি আমার জন্য জায়গা ছেড়ে দিতে বলব? এটা কি হাস্যকর নয়?
তিনি বলেছেন, ‘‘ওরা বিশ্বমানের খেলোয়াড়। ওরা থাকলে দলে জায়গা পাওয়ার আশা থাকে না। আমার কাজ অনুশীলনে সেরাটা দেওয়া। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে এবং দলের জন্য ভাল কিছু করতে চাই।’’ ঈশান আরও বলেছেন, ‘‘ওরা দেশের হয়ে প্রচুর রান করেছে। ওদের গিয়ে বলতে পারি না আমার জন্য তোমরা জায়গা ছেড়ে দাও। আমি নিজের কাজ করে যেতে চাই। বাকিটা নির্বাচক এবং কোচদের কাজ। সুযোগ পেলে নিজের সেরাটা মেলে ধরাই লক্ষ্য থাকে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live