ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শেষ হলো জিম্বাবুয়ে ও আফগানদের ম্যাচ ও সিরিজ

২০২২ জুন ১০ ১৪:০৬:২৬

শেষ হলো জিম্বাবুয়ে ও আফগানদের ম্যাচ ও সিরিজ

আগে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের তোপের মুখে ১৩৫ রানেই অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। ফলে জয় পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩৮ ওভার পর্যন্ত।

দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৭) ও ইব্রাহিম জাদরান (৮) দুজনই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রহমান শাহ ১৭ রান করে আউট হয়ে যান। আর ৯ রান করে নাজিবউল্লাহ জাদরান ফিরলেন ৬০ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান।

একপ্রান্ত আগলে রেখে হাসমতউল্লাহ শহীদি ৭০ বলে করেন ৩৮ রান। শেষদিকে মোহাম্মদ নবির অপরাজিত ৪৭ বলে ৩৪ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩ বলে ৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রশিদ খান। জিম্বাবুয়ের হয়ে ব্লেজিং মুজারাবানি ১০ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

সমান সংখ্যক উইকেট পেয়েছেন টেন্ডাই চাতারাও। এ ছাড়া একটি করে উইকেট নেন ডিওন মায়ার্স ও রায়ান বার্ল। এর আগে আফগানিস্তানের হয়ে বল হাতে দারুণ চমক দেখিয়েছেন রশিদ। তিনি ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট।

রশিদের বোলিং তোপের মাঝেই সিকান্দার রাজার ৩৮, রায়ান বার্লের ২১ আর ইনোসেন্ট কাইয়ার ১৬ রানে ১৩৮ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও নবি। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ, মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ