ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৯২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ৭২৫ রানে জিতলো মুম্বাই
আলুরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথম ইনিংসে সুবেদ পালকারের আড়াইশ (২৫২) ও সরফরাজ খানের দেড়শ (১৫৩) রানের সুবাদে ৬৪৭ রানের বিশাল সংগ্রহ পায় মুম্বাই। জবাবে প্রথম ইনিংসে উত্তরখণ্ড অলআউট হয় মাত্র ১১৪ রানে।
প্রথম ইনিংসে ৫৩৩ রানের লিড পাওয়ায় উত্তরখণ্ডকে ফলোঅন করানোর সুযোগ ছিল মুম্বাইয়ের সামনে। তা না করে আবার ব্যাটিংয়ে নামে। এবার যশবি জাসওয়ালের সেঞ্চুরিতে (১০৩) ৩ উইকেট হারিয়ে ২৬১ রানে ইনিংস ঘোষণা করে মুম্বাই।
ফলে উত্তরখণ্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৯৫ রানের। দুই দিনের ১৮০ ওভারে ৭৯৫ রান করে ম্যাচ জেতা আকাশ কুসুম কল্পনা। বড় জোর ম্যাচ ড্র করার সুযোগ ছিল উত্তরখণ্ডের সামনে। কিন্তু সেটিও করতে পারেনি তারা। প্রথম ইনিংসের চেয়েও ভয়াবহ ব্যর্থতার পরিচয় দেয় উত্তরখণ্ড।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.৫ ওভারে ৬৯ রানেই গুঁড়িয়ে গেছে তারা। শিবাম খুরানা (২৫) ও কুনাল চান্দেলা (২১) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোতিয়ান তিনটি করে উইকেট নিলে ৭২৫ রানের বিশাল জয় পায় মুম্বাই।
১৯২৯-৩০ মৌসুমের শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৬৮৫ রানে জিতেছিল নিউ সাউথ ওয়েলস। এতোদিন ধরে সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। সেটি ভেঙে এবার ৭২৫ রানে জয়ের রেকর্ড গড়লো মুম্বাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live