ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

২০২২ জুন ০৯ ১১:২১:০৪

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

এদিকে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দলে নেই কেমার রোচ। ফিটনেস টেস্টে উতরাতে পারলে সুযোগ মিলবে ডানহাতি এই পেসারের। স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েলকেও।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি এবং পেসার অ্যান্ডারসন ফিলিপ। অধিনায়ক হিসেবে থাকছেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

হোল্ডারের বিশ্রাম প্রসঙ্গে এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড বলেছে, 'অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিবেচনা করা হয়নি কারণ, বিশ্রাম ও রিকভারির জন্য তার ছুটির আবেদন মঞ্জুর করেছে সিডব্লিউআই। সেকারণে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে সব সংস্করণেই খেলা মিস করবেন তিনি।'

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ