ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাবরের হ্যাটট্রিক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিলো পাকিস্তানের
ওয়ানডেতে সর্বশেষ চার সেঞ্চুরির শেষ তিনটি আবার টানা। বাবরের এই হ্যাটট্রিক শতকে ভর করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের পক্ষে বাবর ছাড়া অর্ধশতক পেয়েছেন ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান। শেষদিক পাকিস্তানি খুশদিল শাহ খেলেছিলেন ঝড়ো এক ম্যাচজয়ী ইনিংস।
মুলতানে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শাই হোপের শতক ও শামারাহ ব্রুকসের অর্ধশতকে ৮ উইকেটে ৩০৫ রান করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক বাবর আজমের দল।
মুলতানে এদিন উইন্ডিজ ওপেনার হোপ ধীরে-সুস্থে খেলতে থাকেন। তিনে নামা ব্রুকসের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৫৪ রানের জুটি। ব্রুকস ৭০ রান করে ফিরলেও এক প্রান্ত আগলিয়ে খেলতে থাকেন হোপ।
অপরপ্রান্তে নিকোলাস পুরান ১৬, রোভম্যান পাওয়েল ৩২ ও রোমারিও শেপার্ড ২৫ একশোর অধিক স্ট্রাইক রেটে রান তুলে প্যাভিলিয়নে ফেরেন। তবে হোপ ওয়ানডে ক্যারিয়ারের ১২তম শতক তুলে ১২৭ রান করে আউট হোন। এদিন শতক হাঁকানোর পথে হোপ চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ৮৮ ইনিংসে ৪০০০ রান পূর্ণ করেন। পাকিস্তানের পক্ষে ৭৭ রান দিয়ে ৪ উইকেট নেন হারিস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফাখার জামানকে হারিয়ে ফেলে পাকিস্তান। তবে দুই ইনফর্ম ব্যাটার ইমাম, বাবর শতরানের জুটি গড়ে ম্যাচে শক্ত ভিত গড়েন। ইমাম ফেরেন ৬৫ রান করে। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১০৮ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন বাবর-রিজওয়ান।
বাবর ৮৭ ওয়ানডেতে নিজের ১৭তম শতক তুলে নিয়ে ফেরেন ১০৩ রান করে। অপরপ্রান্তে রিজওয়ান ফেরেন ৫৯ রান করে। শেষদিকে ২৩ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খুশদিল। ম্যাচে দুই ব্যাটসম্যান শতক পাওয়া ইনিংস খেললেও ম্যাচসেরা হোন খুশদিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live