ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২০২৩ বিপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিসিবি
খসড়া সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের নবম আসর। ৪৬ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সময়ে মাঠে গড়াতে পারে দক্ষিণ আফ্রিকার একটি টুর্নামেন্ট।
যদিও এখনও নাম চূড়ান্ত করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (এসএএস)। জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই সময়ে এতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পেতে বেগ পেতে হবে পারে বাংলাদেশকে। তবুও সূচি মেনেই নিজেদের পরিকল্পনায় এগোচ্ছে বিসিবি।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমাদের যে ইন্টারন্যাশনাল আর এফটিপি কমিটমেন্ট, তার ওপর নির্ভর করেই বিপিএলের সূচি করে থাকি। আমাদের নির্ধারিত সূচি অনুযায়ীই আমাদের আলোচনা করতে হবে। আমাদের আন্তর্জাতিক ব্যস্ততা আছে আগে-পরে। খুব আঁটসাঁট সূচি নিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের সূচি মেনেই কাজ করব।’
এদিকে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজগুলোও যথাসময়েই আয়োজিত হবে বলে জানান নিজামউদ্দিন। তিনি আরও বলেন, ‘এ বছরের এপ্রিলে এফটিপি ডেভেলপের একটা মিটিং ছিল। সেখানে শুধু ২০২২ না, ২০২৭ পর্যন্ত এফটিপি কী হবে এ নিয়ে কাজ শুরু করেছি। কাজ চলছে। আপনারা যেভাবে জানেন সিরিজগুলো সেভাবেই নির্ধারণ করা আছে। আশা করছি নির্ধারিত সময়েই সিরিজগুলো আয়োজন করা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live