ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
১২৯ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙ্গে গেলো, এক ইনিংসে ৯ ব্যাটসম্যানের বিশ্বরেকর্ড
এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ রান করার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে তাদের ৮ ব্যাটসম্যান খেলেছিলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। তাদের ছাড়িয়ে এবার রেকর্ডটি নিজেদের করে নিল ভারতীয় দল বেঙ্গল।
বেঙ্গলের কীর্তিটি আরেকটি দিক থেকেও বিশেষ। অস্ট্রেলিয়ার সেই ইনিংসে আট ফিফটি ছোঁয়া ইনিংস ব্যাটিং লাইনআপের প্রথম আট জনের ছিল না। তাই বেঙ্গলের আট নম্বর ব্যাটসম্যান শায়ান মন্ডল ফিফটি ছোঁয়া মাত্রই একটা রেকর্ড হয়ে যায়, দলটির প্রথম আট জনই যে অর্ধশতক স্পর্শ করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা দেখা যায়নি আগে কখনও।
পরে নবম ব্যাটসম্যানও ফিফটিতে পা রাখায় গড়া হয়ে যায় নতুন বিশ্ব রেকর্ড।
ইনিংসে বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেন সুদিপ কুমার। অনুস্তুপ মজুমদার করেন ১১৭। ভারতের জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি করেন ৭৩। নবম ব্যাটসম্যান হিসেবে নামা আকাশ দিপ তোলেন ঝড়। ৮ ছক্কায় তিনি ১৮ বলে ৫৩ রান করে থাকেন অপরাজিত। ৭ উইকেটে ৭৭৩ রান করে ইনিংস ঘোষণা করে বেঙ্গল।
অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান অ্যান্ড হিস্টোরিয়ান্সের রেকর্ড অনুযায়ী, বেঙ্গল-ঝাড়খান্ড ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটের এক ইনিংসে ৭ ব্যাটসম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংসের ঘটনা ছিল ২৭টি। ভারতের রঞ্জি ট্রফিতেই দেখা গিয়েছিল তিনবার। ১৯৪০-৪১ মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার বিপক্ষে মহারাষ্ট্র, ১৯৪৫-৪৬ মৌসুমে মাইসোরের বিপক্ষে হলকার এবং ১৯৯৬-৯৭ মৌসুমে বিহারের বিপক্ষে বেঙ্গলের। প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যানের ফিফটি ছাড়ানো ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়ল বেঙ্গল। ঝাড়খান্ডের বিপক্ষে সোমবার শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে
দলটির ৯ ব্যাটসম্যানই পান পঞ্চাশের স্বাদ!
এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ রান করার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে তাদের ৮ ব্যাটসম্যান খেলেছিলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। তাদের ছাড়িয়ে এবার রেকর্ডটি নিজেদের করে নিল ভারতীয় দল বেঙ্গল।
বেঙ্গলের কীর্তিটি আরেকটি দিক থেকেও বিশেষ। অস্ট্রেলিয়ার সেই ইনিংসে আট ফিফটি ছোঁয়া ইনিংস ব্যাটিং লাইনআপের প্রথম আট জনের ছিল না। তাই বেঙ্গলের আট নম্বর ব্যাটসম্যান শায়ান মন্ডল ফিফটি ছোঁয়া মাত্রই একটা রেকর্ড হয়ে যায়, দলটির প্রথম আট জনই যে অর্ধশতক স্পর্শ করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা দেখা যায়নি আগে কখনও।
পরে নবম ব্যাটসম্যানও ফিফটিতে পা রাখায় গড়া হয়ে যায় নতুন বিশ্ব রেকর্ড।
ইনিংসে বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেন সুদিপ কুমার। অনুস্তুপ মজুমদার করেন ১১৭। ভারতের জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি করেন ৭৩। নবম ব্যাটসম্যান হিসেবে নামা আকাশ দিপ তোলেন ঝড়। ৮ ছক্কায় তিনি ১৮ বলে ৫৩ রান করে থাকেন অপরাজিত। ৭ উইকেটে ৭৭৩ রান করে ইনিংস ঘোষণা করে বেঙ্গল।
অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান অ্যান্ড হিস্টোরিয়ান্সের রেকর্ড অনুযায়ী, বেঙ্গল-ঝাড়খান্ড ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটের এক ইনিংসে ৭ ব্যাটসম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংসের ঘটনা ছিল ২৭টি। ভারতের রঞ্জি ট্রফিতেই দেখা গিয়েছিল তিনবার। ১৯৪০-৪১ মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার বিপক্ষে মহারাষ্ট্র, ১৯৪৫-৪৬ মৌসুমে মাইসোরের বিপক্ষে হলকার এবং ১৯৯৬-৯৭ মৌসুমে বিহারের বিপক্ষে বেঙ্গলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live