ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমকে পাপনের আল্টিমেটাম
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে থেকে দূরে রয়েছেন জাতীয় দলের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। যে কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি তিনি। এরপর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ছয় মাসের জন্য অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
যার মেয়াদ শেষ হবে আগামী ৭ জুলাই। এদিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে শুরু করে দিয়েছে বিসিবি। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে তামিম ইকবালকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিগত কয়েক দিন ধরেই তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরা নিয়ে হচ্ছে নানা আলোচনা।
সম্প্রতি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না। কারণ তিনি বলার আগেই অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের ওপর মিথ্যাচারের অভিযোগও করেছেন।
পাপনের এমন মন্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। যেখানে তিনি জানিয়েছেন দেশের অনেক সংবাদপত্র তাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পরই (২৭ জুলাই) এ বিষয়ে কথা বলবেন তিনি। যা নিয়ে বিশদ বার্তা দিয়েছেন তিনি।
তামিমের মুখ থেকে শোনার, সিদ্ধান্ত নেওয়ার এবং তার টি-২০ ফরম্যাটে ফেরার জন্য সময় বেঁধে দিয়েছে বিসিবি। ফিরতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের তার টি-২০ খেলতে হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে এই আল্টিমেটাম দিয়েছেন। সংবাদ মাধ্যম ক্রীকবাজকে তিনি বলেছেন, “আমরা চাই সে খেলুক। এখন সে কি খেলবে? বিশ্বকাপে কি খেলতে চায়? যদি খেলবে মনে করে, তাহলে ওয়েস্ট ইন্ডিজে তার টি-২০ খেলতে হবে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live