ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সকাল ১০টা বা দুপুর ২টা নয় প্রথম ম্যাচে নতুন সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজের শুরুটা হবে টেস্ট ম্যাচ দিয়ে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে তা চলুন দেখে নেয়া যাক।
বরাবরে মত ওপেনার হিসেবে রয়েছেন তামিম ইকবাল ও তার সাথে দেখা যাবে তরুন ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তরুণ জয়ের সাথে অভিজ্ঞ তামিমের ভালো শুরুই দলকে নিয়ে যেতে পারে ভালো অবস্থানে।
তবে বর্তমান সময়ে ব্যাট হাতে ফর্মে না থাকলেও তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত। যেহতু তার বিকল্প হিসেবে আপাতত এই দলে তেমন কেউ নেই। সদ্য অধিনায়কের পদ ছাড়া লিটল মাস্টার মুমিনুল হক বরাবরই ফিট চার নম্বরের জন্য। রানখরায় থাকা মুমিনুল এই টেস্ট দিয়েই রানে ফিরতে মরিয়া হয়ে থাকবেন তা সবার জানা।
আর বাংলাদেশের সবচেয়ে ফর্মে থাকার ব্যাটার মুশফিকুর রহিম ছুটিতে থাকার কারণে পাঁচ নম্বরে দেখা যেতে পারে সদ্য অধিনায়ক হওয়া সাকিব আল হাসানকে। নতুন করে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব এবার প্রথম এসাইনমেন্ট হিসেবেই পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। মুশফিকের বিকল্প হিসেবে অবশ্য একাদশে দেখা যেতে পারে ইয়াসির আলি রাব্বিকে। রাব্বির একাদশে থাকার ইঙ্গিত মিলেছে বেশ আগেই।
ব্যাটিং অর্ডারে বাকি ভরসার নাম লিটন দাস। ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করা লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জ্বলে ওঠার অপেক্ষাতেই থাকবেন। সেই সাথে ইনজুরি কাটিয়ে দলে ফেরা মেহেদি হাসান মিরাজও ব্যাট হাতে শেষের দিকে বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
একাদশে তিনজন পেসার থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। এক্ষেত্রে এবাদত হোসেনের সাথে খালেদ আহমেদ ও দীর্ঘদিন পর সাদা পোশাকে ফেরা মুস্তাফিজুর রহমান থাকছেন সেটা প্রায় নিশ্চিত।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মদহ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। বাংলাদেশ সময় রাত ৮টায় দুই দল মুখোমুখি হবে নর্থ সাউন্ড স্টেডিয়ামে।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম টেস্টের জন্য টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ।
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live