ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তাসকিনকেই বেঁছে নিয়েছে বিসিবি
মূলত চোটের কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তাসকিন। তবে দ্রুত উন্নতি করায় এবার ফিজিওর পরামর্শ মেনে টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে এই ডানহাতি পেসারকে। আর তাতে টি-টোয়েন্টি স্কোয়াড ১৫ সদস্য থেকে বেড়ে ১৬ সদস্যের হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাসকিনের অর্ন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেন, 'সে (তাসকিন) যুক্ত হয়েছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে)। ফিজিওর পরামর্শ মতে তাকে খেলানো হচ্ছে।'
এর আগে গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোটে পড়েন তাসকিন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সময় কাঁধে চোট পান এই ডানহাতি পেসার। এর পর সিরিজের দ্বিতীয় টেস্ট না খেলে তাকে দেশে ফিরতে হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।
লন্ডন থেকে ফিরে পুর্নবাসন প্রক্রিয়া শুরু করেন তাসকিন। আর তাতে দ্রুত উন্নতি করেন তিনি। এ মাসের শুরুর দিকে নেটে বোলিং অনুশীলনও শুরু করেছেন এই পেসার। আগামী ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা রয়েছে তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live