ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ছয় দল নিয়ে শুরু হবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

২০২২ জুন ০৭ ১৯:৩৫:১১

ছয় দল নিয়ে শুরু হবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

ইতোমধ্যে টুর্নামেন্টের ছয় দলের মালিকানাও নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। নাইট রাইডার্স গ্রুপের শাহরুখ খান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুকেশ আম্বানি, আদানি গ্রুপের গৌতম আদানি, ম্যানচেস্টার ইউনাইটেডের গ্লেজার পরিবার,

দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গ্রন্থি এবং ক্যাপ্রি গ্লোবালের রাজেশ শর্মা কিনেছেন ফ্র্যাঞ্চাইজি। ছয়টি ফ্র্যাঞ্চাইজিকেই ২ মিলিয়ন ইউএস ডলারের প্লেয়ার ফি দেওয়া হবে, যা আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগগুলোর মধ্যে দ্বিতীয়-সেরা।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান শেখ নাহায়ান মাবারক আল নাহায়ান বলেছেন, ‘অংশীদার হিসাবে এই ধরনের বিখ্যাত, অভিজ্ঞ নাম এবং প্রতিষ্ঠানগুলি সংযুক্ত আরব-আমিরাত টি-টোয়েন্টি লিগের জন্য একটি ভালো দিক।’

তিনি আরো বলেন, ‘এই দীর্ঘ যাত্রা শুরু করার সাথে সাথে আমি আত্মবিশ্বাসী যে একসঙ্গে আমরা নতুন উচ্চতা অর্জন করব এবং এই খেলার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তদের বিনোদন এবং উত্তেজনা প্রদান করতে পারব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ