ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শরিফুল-তাসকিন-নাঈম কবে ফিরবেন, জানালেন বিসিবি চিকিৎসক
ডিপিএলে হাতে চোট পেয়ে শ্রীলঙ্কা সিরিজে খেলা হয়নি স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছেন তিনি, এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দলের সঙ্গে উড়াল দিয়েছেন তিনি।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘মিরাজ আঙ্গুলের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে। আমাদের ফিজিওদের তত্বাবধানে সে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন ও স্কিল ট্রেনিং করেছে। আমরা আত্মবিশ্ববাসী যে শুরু থেকেই মিরাজ দলের সঙ্গে পূর্ণ মাত্রায় অনুশীলনে অংশগ্রহন করতে পারবে।’
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছেন পেসার তাসকিন আহমেদ। তবে সেই সফরে টেস্টে চোটে পড়ে ছন্দপতন হয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তিনিও ফিরছেন বলে জানালেন বিসিবি চিকিৎসক, ‘তাসকিন পুনর্বাসনের মাঝামাঝি পর্যায়ে মানে দ্বিতীয় পর্বে রয়েছে।
এখন সে ফুল রান আপে ৭০-৮০ ইন্টেনসিটিতে বল করতে পারছে এবং এভাবেই ওর প্রগ্রেশন বাড়তে থাকব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সনে খেলতে ওর কোন অসুবিধা হবে না।’ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার নাঈম হাসান।
আগামী সপ্তাহে তারা বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ফিরতে পারবে বলে জানিয়েছেন দেবাশীষ, ‘ওর (শরিফুল) ফ্র্যাকচারের ২১ দিন পূর্ণ হবে ৮ কি ৯ তারিখের দিকে, তখনই ওর প্লাস্টার খোলা হবে। তখন শরিফুল এর্বং নাঈম দুজনকে আমরা টাইগারদের ক্যাম্পে যুক্ত করব যেখানে ওদের ফিজিও থেরাপি,
রিহ্যাব ও স্কিল ট্রেনিং একসাথে চলবে। যেহেতু শরিফুলের চোট ননবোলিং হ্যান্ডে আশা করছি ওর বোলিংয়ে কোনো সমস্যা হবে না।’ ‘নাইমের মধ্যাঙ্গুলে যে চোট তারও ২১ দিন পূর্ণ হবে ৮-৯ তারিখের দিকে। যদিও এখন ফিটনেস ট্রেনিংয়ে কোন নিষেধ নেই, তবে স্কিল ট্রেনিংয়ের জন্য আমরা একটু অপেক্ষা করছি। আশা করছি ১০-১১ তারিখে টাইগারদের ক্যাম্পে শরিফুল ও নাইমকে যুক্ত করতে পারব ওদের রিহ্যাব ও ফিটনেসের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live