ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও এক ক্রিকেটারকে দলে নিল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী ২,৩ এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। এর আগে শুধু ওয়ানডে সিরিজে তাসকিনকে রাখা হলেও দ্রুত রিহ্যাব ও স্কিল ট্রেনিংয়ে তাসকিন ভালো করায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হয়েছে।
গত পহেলা জুন থেকে বোলিং শুরু করেছেন তিনি। এর আগে দীর্ঘদিন চলেছে তার রিহ্যাব। বোলিংয়ে ছন্দ পাওয়ার পাশাপাশি ডানহাতি পেসার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন। ফিজিওর থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তাসকিনকে টি-টোয়েন্টিতেও নেওয়া হয়েছে। ২৩ জুন তাসকিনের ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার কথা রয়েছে।
১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live