ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য ঘটনা ; সমান ওভার ও সমান উইকেট হারিয়ে দুই দলই করলো সমান রান
তবে তার চেয়েও অবাক করার মতো বিষয় হলো, বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে দুই দলই করতে পেরেছে মাত্র ৩০ রান করে। ফলে বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচটি টাইতে শেষ হয়েছে। আইসিসির স্বীকৃত কোনো ম্যাচে এত কম রান করে কোনো দল এর আগে টাই করতে পারেনি।
এমন অদ্ভুত রেকর্ডের ম্যাচটি হয়েছিল দেশটিতে চলমান মেজর ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যেখানে মুখোমুখি গল এবং কালুতারা ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচটি ছয় ওভারে নেমে আসে।
যেখানে আগে ব্যাটিং করে গল ৯ উইকেটে তুলতে পারে ৩০ রান। ৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কালুতারাও ৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ওই ৩০ রানই তুলতে পারে।
ম্যাচটিতে ১২ ওভারের মধ্যে ১০ ওভারেই ন্যূনতম একটি করে হলেও উইকেট পড়েছে। কেবল ২ ওভারে কোনো উইকেট দেখেনি বোলাররা।
পুরো ম্যাচে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল গলের কাওসিথা কডিথুওয়াক্কু। তিনি করেছিলেন ১২ রান। এদিকে ম্যাচের ১৮ উইকেটের ১৫টি শিকার হয়েছিল বাম হাতি স্পিনাররা বোলিংয়ের সময়। যেখানে কালুতারার ইনসাকা সিরিবর্ধনে ছিলেন সবচেয়ে বেশি সফল। তিনি মাত্র ৫ রানেই নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে বাকি চার উইকেট গেছে রান আউটের শিকার হয়ে।
এদিকে টুর্নামেন্টটিতে নক আউট স্টেজে কেবল সুপার ওভারের নিয়ম রয়েছে বলে ফলাফল ছাড়া শেষ হয় ম্যাচটি। এদিকে ম্যাচটি টাই হওয়াতে দুই দলই সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে পিছিয়ে গেছে।
টুর্নামেন্টটিতে চার গ্রুপের শীর্ষ দলই কেবল সেমিফাইনাল খেলতে পারবে। সেখানে গল ও কালুতারা যে গ্রুপে রয়েছে সেখানকার পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে ফ্র্যাঞ্চাইজি দুটি। যার মধ্যে গল ক্রিকেট ক্লাব তিনে থাকলেও কালুতারা রয়েছে গ্রুপের সাত দলের মধ্যে ছয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live