ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

দেশ ছাড়ার আগে আশারবাণী শোনালেন মিরাজ

২০২২ জুন ০৬ ২২:৫৪:৫৪

দেশ ছাড়ার আগে আশারবাণী শোনালেন মিরাজ

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজেও ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৪ উইকেট হারায় তারা।ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সের পর ঢাকা টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

আর তাতে ১-০ তে সিরিজও হারতে হয়েছে। সাদা পোশাকের ক্রিকেটে দল হিসেবে ভালো ফলাফল করতে হলে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। মিরাজের বিশ্বাস, সেটা করে দেখেবে বাংলাদেশ দল।

মিরাজ বলেন, 'এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন তো সাকিব ভাই অধিনায়ক ছিলেন। আমরা সাম্প্রতিক সময়ে ভালো করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো করে দেখিয়েছি। এমন না যে আমরা পারি না। আমাদের খারাপ সময় যাচ্ছে। খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।'

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না মিরাজ। আঙুলের চোটের কারণে ঘরের মাঠের এই সিরিজে খেলতে পারেননি এই অলরাউন্ডার। তবে পুরো ফিট হয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন তিনি।

মিরাজ বলেন, 'আমি চোটের জন্য খেলতে পারিনি। কিন্তু ভাল রিকোভারি করেছি। বায়জিদ (ফিজিও বায়েজিদুল ইসলাম) ভাই খুব ভালো দেখা-শোনা করেছেন। এখন আল্লাহর রহমতে অনেক ভাল আছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ