ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
উমরানকে নিয়ে ‘কটু কথা’ বলেননি শাহীন আফ্রিদি
যা নিয়ে গত কয়েকদিনে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে চলছে তুমুল বাকযুদ্ধ। সত্যিই কি শাহিন আফ্রিদি এমন কথা বলেছেন? তার মন্তব্যটা ঠিকই আছে। কিন্তু সেটা উমরান মালিককে নিয়ে নয়, ছিল অন্য প্রসঙ্গে।
ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া এক টুইটার ভিডিওতে পরিষ্কার করেছেন সবকিছু। ভিডিওতে দেখা যায়, আসলে শাহিন আফ্রিদিকে করা সাংবাদিকের প্রশ্নে উমরান প্রসঙ্গই ছিল না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাহিন আফ্রিদিকে প্রশ্ন করেছিলেন, ‘এক নম্বর বোলার হওয়ার পথে আছেন আপনি। আপনার কি আরও দ্রুতগতিতে বল করার ভাবনাটিও মাথায় আছে?’
জবাবে পাকিস্তানি পেসার বলেন, ‘আসলে গতি দিয়ে কিছুই হবে না, যদি আপনি লাইন-লেন্থ আর সুইং ঠিক রাখতে না পারেন।’ আরেক টুইটে আকাশ চোপড়া একটি ছবি পোস্ট করেন,
যেখানে আফ্রিদির মন্তব্যের সঙ্গে উমরানকে মিলিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আবার শেয়ার করা হয় একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। আকাশ চোপড়া ওই অ্যাকাউন্টের মালিককে আরও ‘ভালো কিছু’ করার পরামর্শ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live