ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের নেতৃত্বে ক্রিকেটাররা সবাই ভালো কিছু করবেন বলে আশাবাদী মিরাজ..
নতুন এই অধিনায়কের নেতৃত্বে সবাই ভালো কিছু উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সোমবার (৬ জুন) ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিরাজ বলেন, ‘এর আগে যখন টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, এবারও সাকিব ভাই ক্যাপ্টেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। যে ক্রিটাররা আছে তারা যেন ইনজুরি ফ্রি থেকে ভালো ক্রিকেট খেলতে পারে। ’
শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সাফল্য নিয়ে দেশে ফিরে বাংলাদেশ। এবারও একইরকম সাফল্য পেতে চায় তারা। এই ব্যাপারে মিরাজের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ, আমরা যখন সবশেষ বার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম আমরা দুটি সিরিজ জিতেছিলাম ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। ওই অভিজ্ঞতা মজার ছিল। যেহেতু চার বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব সবাই। ’
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করেও দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হয়েছে তাদের। ঘরের মাটিতে এমন পারফরম্যান্স হলে বিদেশের মাটিতে কেমন হবে? এর জবাবে ইতিবাচক কথাই শুনিয়েছেন মিরাজ।
তিনি বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিনটাতেই আশা করি ভালো ক্রিকেট খেলব। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারব। এটা আমাদের বিশ্বাস আছে। দেখেন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে যেয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live