ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কাউকে না জানিয়ে গোপনে দেশ ছাড়লেন সাকিব
এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের অধ্যায়। সেই ওয়েস্ট ইন্ডিজে আবার টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, সাকিব সংবাদমাধ্যমের সামনে নিজের ও দলের লক্ষ্য-পরিকল্পনার কথা সবাইকে জানাবেন।
কিন্তু অবাক করা সত্য হলো, তৃতীয়বারের মত অধিনায়ক হয়ে দেশের মাটিতে কোনো সংবাদ সম্মেলন করেননি সাকিব। এখন আর করার সুযোগও নেই। কারণ কাউকে কিছু না জানিয়ে সবার অলক্ষ্যে নিরবে নিভৃতে দেশ ছেড়েছেন টিম বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক।
সবচেয়ে বড় খবর হলো, সাকিবের দেশ ছাড়ার খবর বিসিবির বেশিরভাগ কর্তাও জানেন না। অল্প কয়েকজন শুধু জেনেছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, সাকিবকে বিসিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছিল, তিনি রাজি হননি। সাকিবের আচরণে পরিষ্কার, তিনি দেশ ছাড়ার আগে প্রেসের মুখোমুখি হতে চাননি।
সাকিবের খুব কাছের মানুষ এবং বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান সাকিবের রোববার রাতে গোপনে দেশ ছাড়ার খবর জানিয়েছেন। সাকিব দেশ ছাড়ার আগে যথারীতি ওয়াসিম খানই তাকে বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্রও খবরটি নিশ্চিত করেছে। রোববার রাত ১১টা ১০ মিনিটের ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের পথে রাজধানী ঢাকা ত্যাগ করেছেন সাকিব। তার প্রাথমিক গন্তব্য যুক্তরাষ্ট্র। সেখানে কদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আগামী ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে মিলিত হবেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live