ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার বাড়ি ফিরে এসো: মেসিকে রোকুজ্জো
কিন্তু এবার পরিবারকে দূরে রেখেই মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুইটি ম্যাচ খেলতে হয়েছে। আর সে দুই ম্যাচ শেষ হতেই পরিবারের ডাক এসেছে মেসির কাছে, বাড়ি ফিরে যাওয়ার। যে ডাক উপেক্ষা করার কোনো সুযোগ নেই মেসির সামনে।
রোববার রাতে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ম্যাচের পাঁচটি গোল একাই করেছেন মেসি। এর আগে ফাইনালিসিমায় ইতালির বিপক্ষে আলবিসেলেস্তেদের জয় ছিল ৩-০ গোলে। সেদিন গোল না পেলেও জোড়া অ্যাসিস্টে মেসিই জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।
এ দুই ম্যাচের একটিতেও মেসির পরিবার তার সঙ্গে ছিল না। তাই তো এস্তোনিয়ার বিপক্ষে নামার আগে তিন সন্তান ও স্ত্রী আন্তোলেনা রোকুজ্জোর সঙ্গে একটি ছবি আপলোড করে মেসি লিখেছিলেন, ‘আমি তোমাকে মিস করি রোকুজ্জো, আমি ওদেরকে (সন্তানদের) মিস করি।’
সেই ছবির মন্তব্যের ঘরে রোকুজ্জো লিখেছিলেন, ‘আমরাও তোমাকে অনেক মিস করি।’ সেই মিস করার মাত্রা যেনো না বাড়ে, তাই এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষ না হতেই মেসিকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছেন রোকুজ্জো। সেটিও মেসির পোস্টের মন্তব্যের ঘরে।
পেশাদার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে পাঁচ গোল করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বেশ কিছু ছবি আপলোড করেন মেসি। যেখানে ক্যাপশনে বলা হয়, বিশ্বকাপ শুরুর আগে বেশ ভালো প্রস্তুতি হলো আর্জেন্টিনার।
সেই পোস্টের মন্তব্যের ঘরে মেসির স্ত্রী রোকুজ্জো লিখেছেন, ‘হ্যাঁ অনেক হয়েছে। এবার বাড়ি ফিরে এসো। আমরা তোমাকে মিস করছি।’ তবে এটি যে আদেশের বদলে ভালোবাসামাখা ডাক তা বোঝাতে নিজের মন্তব্যের সঙ্গে চোখে হৃদয়ের ইমোজিও দিয়েছেন রোকুজ্জো। তার এই মন্তব্যেও লাইক পড়েছে প্রায় ৪৫ হাজার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live