ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
থাপ্পর মেরে ১৪ বছর পর ক্ষমা চাইলেন হরভজন
ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলিভেন পাঞ্জাবের ম্যাচের পরে। শচিন টেন্ডুলকারের অনুপস্থিতিতে সেদিন মুম্বাই নেতৃত্বে ছিলেন হরভজন। আর প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাবের জার্সিতে খেলেছিলেন শ্রীশান্থ।
মুম্বাইয়ের এক ব্যাটারকে আউট করে আগ্রাসী উদযাপন করেছিলেন ডানহাতি এই পেসার। তবে সেটি পছন্দ হয়নি হরভজনের। যে কারণে ম্যাচের পরে শ্রীশান্থকে থাপ্পর মেরে বসেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। এমন ঘটনার পর আইপিএলের বাকি অংশে নিষিদ্ধ ছিলেন হরভজন।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) তাকে পাঁচ ওয়ানডের জন্য নিষিদ্ধ করেছিল। তাতে খেলতে পারেননি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচের পর মুক্ত হলেও তাকে বিবেচনা করেনি নির্বাচকরা।
সেই ঘটনায় অনুতপ্ত হয়ে গ্ল্যান্স লাইভ ফেস্ট অনুষ্ঠানে হরভজন বলেন, ‘যেটা ঘটেছিল তা ভুল ছিল, আমি ভুল করেছিলাম। কারণ নিজের জন্য আমি সতীর্থকে বিব্রতকর অবস্থায় ফেলেছিলাম। আমি নিজেও বিব্রত ছিলাম।’
‘যদি আমি কোনো ভুল সংশোধন করতে পারতাম, তাহলে সেটা হতো, শ্রীশান্তের সঙ্গে সেদিনের মাঠের ওই আচরণ। এমন কিছু কোনোভাবেই ঘটতে পারে না। যখন আমি এটা ভাবি, আমি অনুভব করি এর কোনো প্রয়োজন ছিল না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live