ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টেন্ডুলকারের রেকর্ড নিজের দখলে নিতে মরিয়া রুট

২০২২ জুন ০৫ ২৩:১৩:০৯

টেন্ডুলকারের রেকর্ড নিজের দখলে নিতে মরিয়া রুট

নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংলিশদের ৫ উইকেটে জয়ের নায়ক রুট। নিজের ক্যারিয়ারে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। ২৭৭ রান তাড়ায় খেলেন ১৭০ বল স্থায়ী ১১৫ রানের অপরাজিত ইনিংস।

এই ইনিংসের পথে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ও সব দল মিলিয়ে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। তার মোট রান এখন ১০ হাজার ১৫। সাদা পোশাকের সংস্করণে ১৫ হাজার ৯২১ রান করে সবার ওপরে আছেন টেন্ডুলকার।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের থেকে এখনও প্রায় ৬ হাজার রান দূরে রুট। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব, স্কাই স্পোর্টসে বলেন টেইলর।

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলরসাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলর“এখনও অন্তত পাঁচ বছর খেলতে পারে রুট। তাই আমার মনে হয়, টেন্ডুলকারের রেকর্ড ভাঙা তার পক্ষে সম্ভব।”“গত ১৮ মাস, দুই বছর ধরে রুটকে ভালো খেলতে দেখছি আমি। সে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছে। তাই সে ১৫ হাজার রান করতে পারে, যদি সুস্থ থাকে।”

ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট এক পঞ্জিকাবর্ষে দলটির হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। গত বছর ১ হাজার ৭০৮ রান করে তিনি ছিলেন এক বছরে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ