ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রেকর্ড গড়লেন জো রুট
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ১৩২ রানে অল-আউট করেও বিশেষ সুবিধা করতে পারেননি ব্রিটিশরা। কেননা তাঁরাও প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪১ রানে। প্রথম ইনিংসের নিরিখে ৯ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে গুটিয়ে যায়।
ডারিল মিচেল ১০৮ ও টম ব্লান্ডেল ৯৬ রান করে আউট হন। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৭ রানের। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করেছিল। ম্যাচ জিততে তাদের দরকার ছিল ৬১ রান।
চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দুর্দান্ত শতরান করে জো রুট ইংল্যান্ডকে জয় এনে দেন। ইংল্যান্ড ৫ উইকেটে ২৭৯ রান তুলে লর্ডস টেস্ট পকেটে পোরে। শেষ ইনিংসে রুটকে যথাযথ সঙ্গত করেন ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস ও উইকেটকিপার বেন ফোকস।
স্টোকস ৫৪ রান করে আউট হন। ফোকস নট-আউট থাকেন ৩২ রান করে। রুট ১২টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ১১৫ রান করে অপরাজিত থেকে যান। টেস্টে রুটের এটি ২৬ নম্বর শতরান। সেই সঙ্গে ব্রিটিশ তারকা ইতিহাসের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেন। দরকার ছিল ১১১ রান। প্রথম ইনিংসে ১১ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে মাইলস্টোন টপকে যান রুট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live