ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রেকর্ড গড়ে লারা, শচীন, পন্টিংদের পাশে জো রুট
বিশ্ব ক্রিকেটে রুট চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে দশ হাজার রান পূর্ণ করেছেন। এই তালিকায় ব্রায়ান লারা, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারদের পাশে জায়গা করে নিলেন রুট।
দশ হাজারী ক্লাবের এই তালিকায় অন্যান্য কিংবদন্তিরা হলেন রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, ইউনিস খান, স্টিভ ওয়াহ, অ্যালিস্টার কুক, মাহেলা জয়াবর্ধনে, কুমারা সাঙ্গাকারা, অ্যালান বোর্ডার, শিভনারায়ন চন্দরপাল এবং জ্যাক ক্যালিস।
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন রুট। তার আগে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে কুক টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
রুটের আগে টেস্টে দশ হাজার রান করা বাকি ১৩ ব্যাটসম্যানের মধ্যে সবাই এই মাইলফলক স্পর্শ করতে দশ বছরেরও বেশি সময় নিয়েছেন। কিন্তু টেস্টে দশ হাজার রান স্পর্শ করতে রুটের সময় লেগেছে ৯ বছর ১৭১ দিন।
এই তালিকায় রুটে পেছনে ফেলেছেন স্বদেশী কুককে। সাবেক ইংলিশ ক্রিকেটার কুক দশ হাজার রান স্পর্শ করতে সময় নিয়েছিলেন ১০ বছর ৮৭ দিন। এই তালিকায় সবার নিচের নাম অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এই অজি কিংবদন্তি টেস্টে দশ হাজার রান করতে সময় নিয়েছিলেন ১৭ বছর ৭ দিন।
রুট সর্বশেষ ৯ বছরে মোট ম্যাচ খেলেছেন ১১৮টি। যেখানে ২১৮ ইনিংস ব্যাটিং করে ২৬টি শতক ও ৫৩টি অর্ধশতকে রান করেছেন ১০,০১৫ রান। ৫ জুন লর্ডসে কিউইদের বিপক্ষে নিজের ২৬তম শতক তুলে এই মাইলফলক স্পর্শ করেন রুট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live