ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আইসিসি সভাপতি

২০২২ জুন ০৪ ২৩:০৮:২৪

টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আইসিসি সভাপতি

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, ভাইটালিটি ব্লাস্ট- প্রতি বছর এই জনপ্রিয় টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টগুলো খেলে অল্প সময়ে নাম-যশ-খ্যাতি কামিয়ে ফেলেন ক্রিকেটাররা। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই অনেকেই কোটিপতি বনে যান।

তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটের প্রতি ভক্তদের আগ্রহ একটু বেশিই। তাই এসব টুর্নামেন্টে বেশি আগ্রহ দেখায় স্পন্সর প্রতিষ্ঠান। একই কারণে তুলনামূলক লাভের পরিমাণও বেড়ে যায়। তাই সীমিত অভারের ক্রিকেটের প্রতি সবারই বাড়তি ঝোক আছে।

বার্কলে বলেন, 'আপনারা যদি দেখেন ক্রিকেট যে কৌশলে এগোচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে, সাদা বলের ক্রিকেট বা সীমিত ওভারের ক্রিকেটই ক্রিকেটের ভবিষ্যৎ। এই খেলাই ভক্তরা খোঁজে। এখানেই সম্প্রচারকারীরা বিনিয়োগ করে। এভাবেই অর্থ উপার্জিত হয়।'

একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বার্কলে। কারণ টি-টোয়েন্টি লিগগুলো আয়োজন করতে অনেক সময় ব্যয় হয়। তাই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সূচি বের করা কঠিন হয়ে যায়। তাছাড়া প্রতি বছর আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যে কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়।

আইসিসির সভাপতি বলেন, 'প্রতি বছর পুরুষ এবং নারী ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে এবং ঘরোয়া লিগগুলোর বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিপাক্ষিক ক্রিকেটের সংখ্যা কমে যাচ্ছে। তাই আমরা সবকিছু মেলানোর চেষ্টা করছি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ