ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হুট করেই শ্রীলঙ্কাকে নিয়ে অন্য রকম মন্তব্য করলেন : ফিঞ্চ
শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ বেশ কয়েকটি সিরিজ হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টপ অর্ডার ব্যাটারদের কারণে লঙ্কানদের এই দলটিকে সমীহ করছেন ফিঞ্চ। তিনি বিশেষ করে টপ অর্ডার ব্যাটার কুসল মেন্ডিস, ও অলরাউন্ডার হাসারাঙ্গার কথা উল্লেখ্য করেছেন।
তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের কয়েকটি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা খুবই বিপজ্জনক দল। আপনি যদি তাদের বর্তমান টপ অর্ডারের দিকে তাকান তাহলে দেখবেন কুসল আছে, যে নিজের দিনে যেকোনো দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। বিশেষ করে বলতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা, যে গেল কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করছে।’
শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। এর ফলে দেশটিতে সিরিজ আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। অবশ্য ফিঞ্চ জানিয়েছেন সফরের জন্য শ্রীলঙ্কা দারুণ একটি জায়গা। দেশটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ।
তিনি বলেছেন, ‘সফর করার জন্য শ্রীলঙ্কা খুবই সুন্দর একটি জায়গা। এখানে তারা যে পরিমাণ আতিথেয়তা দেয়, যে পরিমাণ বন্ধু ভাবাপন্ন আচরণ করে সেটা অবিশ্বাস্য। তাছাড়া ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসাও অবিশ্বাস্য।’
মঙ্গলবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুন। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন। সিরিজের বাকি চার ওয়ানডে যথাক্রমে ১৬, ১৯, ২১, ২৪ জুন। আর ২৯ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে সাদা পোশাকের লড়াই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৮ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live