ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের পথে ৭ ক্রিকেটার
শুক্রবার (৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। তবে ৭ ক্রিকেটারের একই সঙ্গে যাওয়া হয়নি। ছয়জন গেছেন এক সঙ্গে। আর এক সঙ্গে টিকিট না পাওয়াতে সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক গেছেন আলাদা।
শুক্রবার রাত ৭.৪৫ মিনিটে এক সঙ্গে ঢাকা ছেড়েছেন- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। পরে ১০.১৫ মিনিটের বিমান ধরেছেন মুমিনুল হক।
খরচ কমানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। পেসার শহিদুল ইসলামের পরিবর্তে স্কোয়াড জায়গা পাওয়া পেসার হাসান মাহমুদকেও নেওয়া হচ্ছে না দলের সঙ্গে। আজ প্রথম ধাপের পর আরও দুই ধাপে ওয়েস্ট ইন্ডিজে যাবেন বাংলাদেশি ক্রিকেটাররা।
দীর্ঘ এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে প্রথমে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live