ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কয়েক জন ক্রিকেটারকে বাদ দিয়ে দিলো বিসিবি
পূর্ণাঙ্গ সফর থাকায় ৩টি দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিক ভাবেই লম্বা বহর যাচ্ছে ক্যারিবীয় দ্বীপে। অনুমিত ভাবেই খরচের হিসেবটাও চলে আসে সামনে।
বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী সব কিছুর মূল্য উর্ধ্বমূখী। সেটিও মাথায় রাখছে বিসিবি। তিন ফরম্যাট মিলে ৪৫ সদস্যের দলের (বেশ কজন তিন দলেই রয়েছেন) সঙ্গে সাপোর্টিং স্টাফও রাখা হয়েছে।
সেসব হিসেব করেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, উইন্ডিজ সফরের বহর থেকে কয়েকজনকে কমিয়ে দেয়ার। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বাদ পড়ার তালিকায় রয়েছেন একজন ক্রিকেটার ও ৫জন সাপোর্টিং স্টাফ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন খরচের খাত উল্লেখ করে বলেছেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’
বিশেষ করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগের মতো অতিরিক্ত কাউকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ নিয়ে পাপন বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে... এরকম কিছু হয়তো বাদ যাবে। এখন আর সেই পরিস্থিতি (করোনা) নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live