ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলিদের পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে রিজওয়ান বলছেন অন্য কথা
মহম্মদ রিজওয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন চেতেশ্বর পুজারা। ভারতীয় ক্রিকেটারের উপহার পেয়ে আপ্লুত পাকিস্তানী ক্রিকেটার বললেন, ‘‘ভারতের সঙ্গে আমরা খেলতে চাই।’’ শুধু তাই নয়, বিরাট কোহলীরাও সে রকমই ভাবেন বলে দাবি তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে রিজওয়ান বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা চায়, দু’দেশের মধ্যে আবার খেলা শুরু হোক। কিন্তু প্রশাসনিক কারণে সেটা হচ্ছে না। প্রশাসনিক সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে থাকে না।’’
পুজারা এবং রিজওয়ান কিছু দিন আগে পর্যন্ত সতীর্থ ছিলেন। দু’জনেই খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি সাসেক্সে। মিডল অর্ডারে জুটি বেঁধেছেন দু’জনে। অল্প কয়েক দিনেই বন্ধুত্ব হয়ে গিয়েছে। পুজারার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত রিজওয়ান। বলেন, ‘‘ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। ওর কাছে অনেক কিছু শিখেছি। আমাদের মধ্যে খুব ভাল বোঝাপড়া। ক্রিকেট খেলতে গেলে যে একাগ্রতা দরকার, সেটা পুজারার কাছে শিখেছি। সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’’
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। সেই থেকে বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি প্রতিযোগিতা ছাড়া মুখোমুখি হয়নি দু’দল।
ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পরে কাউন্টি খেলা শুরু করেছেন পুজারা। সেখানে ভাল ছন্দে রয়েছেন তিনি। চার ম্যাচে ৫৮২ রান করেছেন। তার মধ্যে দু’টি শতরান ও একটি দ্বিশতরান রয়েছে। কাউন্টিতে ভাল খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচের দলে ফের জায়গা হয়েছে তাঁর। রান পেয়েছেন রিজওয়ানও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live