ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; আরব আমিরাত লিগে খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজরা
শুধু মুস্তাফিজ নয়, টুর্নামেন্টটিতে খেলার সুযোগ থাকছে নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদেরও। আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্রাফট বা নিলামের আগে নিজেদের আইপিএল দল থেকে চারজন করে ক্রিকেটার নিতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। তবে টুর্নামেন্টটিতে খেলার জন্য অনাপত্তি পত্র নিতে হবে নিজস্ব দেশের ক্রিকেট বোর্ডের।
বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আারব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাধারণ সম্পাদক মুবাশির উসমানি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো চারজন ক্রিকেটার ড্রাফট বা নিলামের আগে নিতে পারবে। যা আমরা পরে (ড্রাফট নাকি নিলাম) সিদ্ধান্ত নেবো। এটি যেকোনো খেলোয়াড় হতে পারে, যার নিজস্ব বোর্ডের অনাপত্তি পত্র রয়েছে।’
দিল্লি ছাড়াও আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। চাইলে দিল্লির মতো করে আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে দলে নিতে পারে কলকাতা। আর মুম্বাই দলে ভেড়াতে পারে কাইরন পোলার্ড, টিম ডেভিড ও জফরা আর্চারের মতো ক্রিকেটারদের।
আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজিরা ছাড়াও টুর্নামেন্টটিতে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের গ্ল্যাজার পরিবার, ভারতের আদানি গ্রুপ এবং ক্যাপ্রি গ্লোবালের দল। ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। স্কোয়াড বানাতে ২ মিলিয়ন ডলার করে খরচ করতে পারবে দলগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live