ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের অধিনায়কত্বের মেয়াদকাল নিয়ে কথা বললেন পাপন
তবে শেষ পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক পদে লিটন দাসের মেয়াদ স্পষ্ট করেননি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাকিব কতদিন নেতৃত্ব দেবেন তাও নিশ্চিত না তিনি।
বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সাকিবকে তৃতীয় মেয়াদে টেস্টের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে, প্রথমবারের মতো সহ-অধিনায়কের পদ পেয়েছেন লিটন। সভা শেষে বেরিয়ে বোর্ড প্রধান এই দুজনের নাম জানালেও তাদের মেয়াদ উল্লেখ করেননি।
পরে গণমাধ্যমের পক্ষ থেকে তাদের মেয়াদ জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত (মেয়াদ)’। সাকিব এই পদে কতদিন থাকবে তা নিশ্চিত হতে পারেননি বোর্ড প্রধান, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই টেস্টের অধিনায়ক সে, কতদিন থাকবে এটা বলাটা মুশকিল।’
তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়কত্ব দিয়ে বিসিবি বলেছিল, তাকে দীর্ঘ মেয়াদে দেওয়া হচ্ছে দায়িত্ব। সেই দীর্ঘ মেয়াদ কতদিন তা স্পষ্ট করা হয়নি। যদিও ২০২৩ বিশ্বকাপকে পরিকল্পনা করেই দল গুছিয়ে এগুচ্ছেন তামিম। একাধিক সাক্ষাতকারেও আগামী বিশ্বকাপ নিয়ে লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
টেস্ট অধিনায়কত্বের বেলায় এরকম ধোঁয়াশা কেন? উত্তরে নাজমুলের পালটা প্রশ্ন, ‘অস্পষ্ট না, তামিমের মেয়াদ কতদিনের?’তাকে ২০২৩ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি জানান, ওয়ানডে অধিনায়কের মেয়াদ গণমাধ্যমই তৈরি করেছে, ‘এটা তো আপনারা বানিয়েছেন (তামিমের মেয়াদ), আপনারা এরকম বানিয়ে নেন (সাকিবের মেয়াদও)। মানে আমরা তো বলিনি কখনো। মুমিনুলকেও আমরা কোন টাইমফ্রেমের জন্য বানাইনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live