ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার বিশেষ কারনে মুস্তাফিজকেই বেছে নিলেন ; আকাশ চোপড়া
নিয়ম অনুযায়ী চোপড়া তার দলে চারজন বিদেশীকে বেছে নিয়েছেন।আকাশ চোপড়া জস বাটলারকে উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসাবে বেছে নিয়েছেন। চোপড়া বলেছেন, ‘আপনাকে যদি একজন ওপেনার বেছে নিতে বলা হয়, তাহলে একটাই নাম উঠে আসবে, সেটা হল জোস দ্য বস বাটলার। বাটলার পুরো টুর্নামেন্টের সেরা ওপেনার।
তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। আমি তাকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছি।’ বাটলারের ওপেনিং পার্টনার হিসেবে কেএল রাহুলকে বেছে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কুইন্টন ডি কক ও শুভমান গিল জায়গা পাননি।
চোপড়া বলেন, ‘আমি কেএল রাহুলকে বাটলারের সঙ্গে রাখব। আমি কুইন্টন ডি কক এবং শুভমান গিলের কথা ভেবেছিলাম, কিন্তু কেএল রাহুল দুটি সেঞ্চুরিসহ ৬০০-এর বেশি রান করেছেন।’
আকাশ চোপড়া বলেছেন, ‘৩ নম্বরে রাহুল ত্রিপাঠী ও দীপক হুডার মধ্যে একজনকে বেছে নিতে হয়। কিন্তু আমি রাহুল ত্রিপাঠীকে বেছে নিয়েছি। এরপর টুর্নামেন্টের আমার সেরা খেলোয়াড়ের নাম হার্দিক পান্ডিয়া – তিনিই অধিনায়ক, তিনিই বোলার এবং তিনিই ব্যাটসম্যান। এই দলের অধিনায়কও তিনি।’
লিয়াম লিভিংস্টোন ও ডেভিড মিলার দুজনেই ফিনিশার। চোপড়া বলেন, ‘লিয়াম লিভিংস্টন আছেন ৫ নম্বরে। তিনি একজন ‘সিক্স হিটিং মেশিন’ এবং এই বছরে ভালো পারফর্ম করেছেন।
ফিনিশার হিসেবে দীনেশ কার্তিক ৬ নম্বরে থাকতে পারতেন, কিন্তু ডেভিড মিলারকে বেছে নিয়েছি কারণ এটি ছিল তার সেরা মরসুম।’ এর পর তিনি শচীন তেন্ডুলকরের কথায় মিলরেখে দলে টানেন মুস্তাফিজকে। কারন হিসেবে তিনি বলেন ফিজ শেষের ওভার বল করানোর জন্য কারজোকারি তা ছাড়া রান রেট কমাতে হলে বা ডট বল নিতে হলে তার খুব দরকার।
এবার প্রশ্ন উঠতে পারে যে তার কাছে কম বোলিং অপশন রয়েছে। কিন্তু ব্যাপারটা এমন নয়। তার দলে হার্দিক পান্ডিয়া ও লিয়াম লিভিংস্টন রয়েছে যারা বোলিং করতে পারে। এরপর বোলিং আক্রমণে আভেশ খান, মহম্মদ শামি, আরশদীপ সিং এবং যুজবেন্দ্র চাহালকে অন্তর্ভুক্ত করেছেন।আকাশ চোপড়ার আইপিএল ২০২২ একাদশ:
জস বাটলার (উইকেট রক্ষক) কেএল রাহুল, রাহুল ত্রিপাঠ্, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক্ লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলা্ মুস্তাফিজ, যুজবেন্দ্র চাহা্ আভেশ খান, মোহাম্মদ শামি, আরশদীপ সিং
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live