ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমকে পেছনে ফেলে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে লিটন
চট্টগ্রাম টেস্ট শেষে তিন ধাপ উন্নতি করা লিটন ঢাকা টেস্ট শেষে ফিরেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। আইসিসির নতুন হালনাগাদ অনুযায়ী ১২তম স্থানে রয়েছেন লিটন। দেশের হয়ে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন এই উইকেটকিপার। ২০১৭ সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০৯ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন বাঁহাতি এই ওপেনার।
এদিকে ঢাকা টেস্টে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়ে গেছেন তিনি। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে নেমে এসেছেন তামিম।
বাঁহাতি এই ওপেনার পিছিয়ে গেলেও ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেয়া মুশফিক এগিয়েছেন সাত ধাপ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২৩ রান। তাতে সেরা বিশে উঠে এসেছেন তিনি। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকের অবস্থান আঠারোতে।
লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই মুমিনুল হক। ঢাকা টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের টেস্ট অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। তাতে র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে গেছেন মুমিনুল। ৪৮১ রেটিং পয়েন্ট নিয়ে মুমিনুলের অবস্থান ৬৪ তে।
বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে সিরিজ সেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। দলের প্রয়োজনের খেলেছিলেন অপরাজিত ১৪৫ রানের ইনিংস। তাতে পাঁচ ধাপ এগিয়ে ১৬ তম স্থানে উঠে এসেছেন ম্যাথিউস। অভিজ্ঞ এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৭৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live