ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ওয়ানডের জন্য ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

২০২২ জুন ০১ ১৫:২৫:৩১

ওয়ানডের জন্য ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

গত গ্রীষ্মে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া পেসার ডেভিড পেইন আছেন নেদারল্যান্ডস সিরিজেও। সঙ্গে আছে ব্রাইডন কারস এবং ফিল সল্টের নামও। সদ্য শেষ হওয়া আইপিএলে অংশ নেওয়া জস বাটলার, মঈন আলি, ডেভিড উইলি এবং লিয়াম লিভিংস্টোন খেলবেন ওয়ানডে সিরিজ।

অভিজ্ঞ ব্যাটসম্যান জেসন রয় আছেন এই দলে। এই প্রথমবার ইংল্যান্ড পুরুষ দল ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফর করবে। আসন্ন সিরিজ দিয়েই ইংল্যান্ডের হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাথু মটের।

ইংল্যান্ড স্কোয়াড: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জস বাটলার, ব্রাইডন কারস, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ডেভিড পেইন, আদিল রাশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, ডেভিড উইলি এবং লুক উড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ