ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২২ বছরে ১২ জন নেতা পেলো বাংলাদেশ
তারপরই গণমাধ্যমকে জানিয়ে দিলেন, অধিনায়কত্বের পদে আর থাকতে চাইছেন না তিনি। ওই বৈঠক থেকে বের হয়েই গণমাধ্যমকে মুমিনুল জানান, আপাতত আর অধিনায়কত্ব করতে চান না। অভিমান থেকেই এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে বলেন, না, তেমন কিছু নয়। ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই সরে দাঁড়াচ্ছি।
তিনি আরও বলেন, বিসিবি সভাপতি তাকে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেননি। তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন করে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড কার হাতে যাচ্ছে তা জানা যাবে বৃহস্পতিবার। নতুন অধিনায়কের নাম প্রকাশের মাধ্যমে ২২ বছরে বাংলাদেশ পেতে যাচ্ছে দ্বাদশতম টেস্ট অধিনায়ক।
এদিকে গুঞ্জন রয়েছে, সাকিব আল হাসান আবারও টেস্ট দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন। ২০০৯ সাল থেকে ২০১১ সালে তিনি দেশের হয়ে তিন সংস্করণেই নেতৃত্ব দেন। এরপর ২০১৭ থেকে ২০১৯ সালে তিনি দ্বিতীয় মেয়াদে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্টে নেতৃত্ব দেন।
সাকিবের নেতৃত্বের যাত্রা যে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হয়েছিল, হয়তো তাদের বিপক্ষে সিরিজ দিয়েই শেষ মেয়াদে তিনি শুরু করবেন তার অধিনায়ক যাত্রা। তিন বছর আগে মুমিনুল পেয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব।
টেস্টে বাংলাদেশের বয়স ২২ বছর। এই ২২ বছরে ১১ অধিনায়কের দেখা পেয়েছে বাংলাদেশ। নাঈমুর রহমানের হাত ধরে টেস্টে যাত্রা শুরু করে বাংলাদেশ। যদিও নাঈমুরের অধীনে একটি টেস্টও জিততে পারেনি টাইগাররা।
শুধু নাঈমুরই নয়, তার পর আসা টানা দুই অধিনায়কের (খালেদ মাসুদ ও খালেদ মাহমুদ) অধীনেও কোন টেস্টে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এরপর হাবিবুল বাশারের অধীনে বাংলাদেশ প্রথম টেস্টে জয়ের দেখা পায়। কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম।
তার অধীনে ২০১১-১৭ সালে বাংলাদেশ খেলেছে ৩৪টি টেস্ট ম্যাচ। যেখানে বাংলাদেশের জয় ৭টি আর ড্র করেছে ৯টিতে। এর মাঝে টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, মাশরাফী, তামিম ও মাহমুদুল্লাহ। তবে তাদের অধীনে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। সাকিবের অধীনেও ১৪ টেস্টে ৩ জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার দেখার বিষয়, যদি সাকিব আবারও অধিনায়কের দায়িত্ব পায় তবে কেমন করে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live