ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শাই হোপের সেঞ্চুরিতে শেষ হলো ৪৮৯ রানের ম্যাচ
বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে সাত উইকেটে ২৪০ রান তোলে নেদারল্যান্ডস। ছয়ে নামা তেজা নিদামানুরু করেন ৫১ বলে অপরাজিত ৫৮ রান। এছাড়া ওপেনার বিক্রমজিত সিং ৪৭ ও আরেক ওপেনার ম্যাক্স ও’ডাওড ৩৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স ও আকিল হোসেন। একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ ও হেইডেন ওয়ালশ। বৃষ্টি আইনে ক্যারিবিয়ানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২৪৭।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২০ রান তোলেন শাই হোপ এবং শামারহ ব্রুকস। ৬৭ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৬০ রান করে ভ্যান বিকের বলে ফিরে যান ব্রুকস।
ব্রুকসকে ফেরানোর পরের বলেই এনক্রুমাহ বোনারকে শুন্য রানে ফেরান ভ্যান বিক। একটু পর ফিরে গেছেন অধিনায়ক নিকোলাস পুরানও (৭)। এরপর হোপের সঙ্গে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ব্রেন্ডন কিং।
তার ব্যাটে আসে ৫১ বলে ৫৮ রান। হোপ অপরাজিত থাকেন ১৩০ বলে ১১৯ রান করে। ১১তম সেঞ্চুরির ইনিংসে ছিল ১২টি চার ও দুটি ছক্কার মার। বৃষ্টির কারণে ম্যাচটিতে ওভার কমিয়ে আনা হয় ৪৫-এ। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২৪০/৭ (৪৫ ওভার) (বিক্রমজিত ৪৭, ও’ডাওড ৩৯, নিদামানুরু ৫৮*; আকিল ২/২৯)
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৯/৩ (৪৩.১ ওভার) (হোপ ১১৯*, ব্রুকস ৬০, কিং ৫৮*; বিক ২/৪৯)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live