ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হামলার শিকার হয়ে কোমায় প্রোটিয়া বোলার
দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব -১৯ দলের সাবেক তারকা মন্ডিল খুমালো ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়েছেন। নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলছিলেন তিনি। শনিবার দলের জয় উদ্যাপনে সেখানে গিয়েছিলেন তিনি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৭ বছর বয়সী একজনকে আটক করেছিল পুলিশ। বিবিসি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ খেলেছিলেন খুমালো। এরই মধ্যে অভিষেক হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। কয়া-জুলু নাটাল ইনল্যান্ডের হয়ে খেলেছেন চারটি ম্যাচ। দলটির হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে চুক্তিও আছে তার।
এ সময়ে তার পাশে যেন তার মা থাকতে পারেন ক্লাবের পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মা ডারবানের উমলাজিতে থাকেন।
ডারবানে জন্ম নেওয়া খুমালো ২০১৮ সালের জুলাইয়ে অনূর্ধ্ব -১৯ পর্যায়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেন। যুব পর্যায়ে ১০টি ওয়ানডেও খেলেছেন এই পেসার, যার মধ্যে আছে ২০২০ সালের অনূর্ধ্ব বিশ্বকাপের চারটি ম্যাচ।
ইংল্যান্ডের নর্থ পেথারটনের হয়ে পেশাদার ক্রিকেট খেলা খুমালো এই মৌসুমে তার দলের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৪.৯৩ গড়ে ১৫ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতেও ২ হাফসেঞ্চুরিসহ সাত ইনিংসে ১৯১ রান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live