ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শেষ হয়ে গেলো টাইগার ক্রিকেটারের সব স্বপ্ন

২০২২ মে ৩১ ১৮:৩২:১৬

শেষ হয়ে গেলো টাইগার ক্রিকেটারের সব স্বপ্ন

শহীদুলকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে রাখা হয়েছিল। কিন্তু ইনজুরির কারণে ক্যারিবিয়ানে যাওয়া হচ্ছে না ২৭ বছর বয়সী পেসারের। পাঁজরের পেশিতে টান পড়েছে শহীদুলের। তাই তাকে বাদ দিতেই হচ্ছে। তার জায়গায় দলে নেওয়া হচ্ছে হাসান মাহমুদকে।

প্রাথমিকভাবে হাসানকে ওয়ানডে দলে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। শহীদুলের ইনজুরিতে এখন অন্তত দুই ফরম্যাটে জাতীয় দলের সঙ্গে থাকবেন তরুণ এ ফাস্ট বোলার।

ফিট থাকায় হাসানকে টেস্টে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। শহীদুলের ইনজুরি নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে দলে। ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মুস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।’

জানা গেছে, শহীদুলের ইনজুরিটা হলো সাইড স্ট্রেইন। অন্তত এক-দেড় মাস সময় লাগতে পারে তার সুস্থ হতে। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরের আগে ফিট হয়ে উঠতে পারেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ