ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ম্যাককালাম রাতারাতি ইংল্যান্ডকে বদলে দেবেন
নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে কতটা বাজে ফর্ম কাটাচ্ছে, তা বোঝাতে এই পরিসংখ্যান যথেষ্ট। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে নতুন করে সাজানো হচ্ছে।
অ্যাশেজে ভরাডুবির পর প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করা হয়। ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ম্যাককালাম। সেই হিসেবে অনভিজ্ঞ হলেও তার ওপর বিশ্বাস রাখছেন স্টেড।
নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ বলেন, ‘বাজকে (ম্যাককালাম) আমি ভালোভাবেই চিনি। এতে কোনো সন্দেহ নেই যে, সে তাৎক্ষণিকভাবে (ইংল্যান্ডের ক্রিকেটে) প্রভাব ফেলবে।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে ম্যাককালামের। তিনি টেকনিকাল কোচিংয়ের চেয়েও ম্যান ম্যানেজমেন্টের ওপর বেশি জোর দেন এবং এই তত্ত্বেই বিশ্বাসী এই কিউই কোচ।
কিছু দিন আগেই ম্যাককালাম বলেছিলেন, ‘আমি টেকনিক্যালি কোচিং করি না। টেকনিক অবশ্যই দরকার তবে এখানে কৌশল এবং ম্যান ম্যানেজমেন্টের ব্যাপার বেশি কাজ করে। দলে ভালো পরিবেশ দিতে চেষ্টা করি এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চেষ্টা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live