ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে
বিশেষ করে দ্বিপক্ষীয় সিরিজ তো একেবারেই নয়। তবে তারা মাঝেমধ্যে ত্রিদেশীয় সিরিজ খেলে থাকে। এদিকে আগস্ট ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত ঘরের মাটিতে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দীর্ঘ দেড় যুগ পর ঠাঁই মিলেছে জিম্বাবুয়ের।
শেষবার দুই দল দ্বিপক্ষীয় সিরিজ (ওয়ানডে) খেলেছিল ২০০৪ সালে। ওই বছর তারা মোট ছয়টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল। জানুয়ারিতে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিয়েছিল অজিরা। আর মে মাসে অজিদের আতিথেয়তা দিয়েছিল জিম্বাবুয়ে। যদিও সব কটি মাচেই জয় পায় অস্ট্রেলিয়া।
দুই দল অবশ্য শেষবার ওয়ানডেতে পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে হারারে স্পোর্ট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে। যেখানে প্রথম দেখায় হারলেও দ্বিতীয় ও শেষ দেখায় মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।
চমকে দেয়ার বিষয় হচ্ছে, দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩০ ওয়ানডে ম্যাচে দেখা হয়েছে। শেষ দেখায় জয়ের মতো প্রথম দেখায়ও ১৯৮৩ সালে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। এদিকে জিম্বাবুয়ে ছাড়া অস্ট্রেলিয়া ঘরের মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করেছে।
এছাড়া আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের সূচিতে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ও ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর বছরের শেষদিকে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
এছাড়া অস্ট্রেলিয়া নারী দলও এই সূচিতে জায়গা করে নিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে তারা সিরিজ খেলবে পাকিস্তান নারী দলের বিপক্ষে। যেখানে দুই দল সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live