ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

৬ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

২০২২ মে ৩১ ১৩:১৯:১৭

৬ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

সিরিজের তিন টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। ভেন্যু ব্রিসবেন। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে বক্সিং ডে টেস্ট। পরের বছরের সিডনিতে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট। এই টেস্ট দিবা-রাত্রির, অর্থাৎ গোলাপি বলের টেস্ট।

এরই মাঝে নিজেদের পরবর্তী কয়েকটি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি- সবগুলো সিরিজের জন্যই পৃথক পৃথক সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

আগামী সাত মাসের মধ্যে জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। প্রতিটি সিরিজেই তিনটি করে ম্যাচ খেলবে অ্যারন ফিঞ্চের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে আগস্টে, নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বছরের জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

এছাড়া ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুটো সিরিজই অক্টোবরে অনুষ্ঠিত হবে।

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ