ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; আবারও পাল্টে গেলো ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল
মূলতঃ অনুশীলনে গিয়ে পাঁজরের পেশিতে টান পড়ে শহীদুলের। এ কারণেই তাকে শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছে। পরিবর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় হাসান মাহমুদকে দলে টানা হচ্ছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শহীদুলের চোট এবং হাসান মাহমুদের অন্তর্ভূক্তির বিষয়ে বলেন, ‘শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে দলে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মোস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা এবং শহীদুল ইসলামকে নিয়ে দল গঠন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন শহীদুল। যে কারণে তিনি কিছুটা হতাশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্টেই নয়, টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।
শহীদুল বলেন, ‘সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেলো। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা। আগে সুস্থ হই।’
বিসিবির প্রধান নির্বাচক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেশ মাস বিশ্রাম দিয়েছে শহীদুলকে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগে হয়তো ফিট হয়ে উঠবেন ডানহাতি এ পেসার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live