ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম ভারতীয় কোচ হিসেবে আইপিএলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেহরা
আইপিএলের ১৫তম আসরে এসে প্রথম ভারতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন আশিষ নেহরা। সবমিলিয়ে তিনি নবম কোচ হিসেবে আইপিএলে ট্রফি জয়ের কীর্তি গড়েছেন। সেটাও আবার নিজের এবং দলের প্রথম আসরেই।
আইপিএলে এখনও পর্যন্ত কোচ হিসেবে ট্রফি জিতেছেন নয় জন। এই তালিকায় আছেন শেন ওয়ার্ন, ড্যারেন লেহম্যান, রিকি পন্টিং, ট্রেভর বেলিস, টম মুডি, স্টিফেন ফ্লেমিং, জন রাইট এবং মাহেলা জয়াবর্ধনে।
তাদের মধ্যে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি স্টিফেন ফ্লেমিংয়ের দখলে। সবগুলো ট্রফিই জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মোট তিনবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করায় এই তালিকায় বেলিসের পরেই আছেন মাহেলা জয়াবর্ধনে।
এদিকে কোচ হিসেবে এবারের আইপিএল শিরোপা জিতে নেহরা আরও একটি রেকর্ড করেছেন। আইপিএলে ক্রিকেটার এবং কোচ উভয় ভূমিকায়ই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন নেহরা।
এই তালিকায় নেহরা ছাড়াও আছেন ওয়ার্ন, পন্টিং এবং লেহম্যান। ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে, পন্টিং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, লেহম্যান ডেকান চার্জাসের হয়ে ক্রিকেটার এবং কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এক্ষেত্রে ব্যাতিক্রম নেহরা। তিনি সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন, আর কোচ হিসেবে ট্রফি জিতেছেন গুজরাট টাইটান্সের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live