ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সামরিক বাহিনীর শরণাপন্ন হচ্ছেন মুমিনুল-মুশফিকরা
শোনা যাচ্ছে, আবারও সামরিক বাহিনীর শরণাপন্ন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার নেওয়া হবে মানসিক ফিটনেসের দাওয়াই। গণমাধ্যমের খবর, আইএসএসবির (ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড) মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের কয়েকটি সেশন আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।
শোনা যাচ্ছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই অন্তত দুটি সেশন করার পরিকল্পনা আছে। যদিও সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মধ্যেই একটি সেশন করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষেই একটি সেশন হওয়ার কথা ছিল। আমরা আইএসএসবির সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু প্রচণ্ড গরমে খেলে ছেলেরা তখন ক্লান্ত ছিল, কারও শক্তি ছিল না।
জালাল ইউনুস আরও বলেন, এখন আমরা পরিকল্পনা করছি, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করানোর। গোটা দলের সঙ্গে তারা কথা বলবেন, প্রয়োজনে অনেকের সঙ্গে ব্যক্তিগত সেশনও করবেন। এই মুহূর্তে কয়েকজন ক্রিকেটার দেশের বাইরে, ঢাকার বাইরে আছে কয়েকজন। আইএসএসবির ওদের সঙ্গে কথা বলে সময় ঠিক করব। সব ক্রিকেটারই থাকবে।’
আইএসএসবির মনোবিদদেরকে এরই মধ্যে ক্রিকেটারদের প্রোফাইল পাঠানো হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বাংলাদেশের সব ক্রিকেটাকে চেনেন আইএসএসবির মনোবিদরা। ক্রিকেটারদের খুঁটিনাটি অনেক কিছুও জানেন তারা।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘অনেক ভালো ভালো সাইকোলজিস্ট আছে আইএসএসবির। বাছাই করার আগে ক্যাডেটদের মানসিকতা নিয়ে অনেক পড়াশোনা করেন তারা। এটা অনেক বিশদ ব্যাপার, খুব ভালোভাবে জানেন তারা। এ ছাড়া ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করেন তারা।
প্রতিটি ক্রিকেটারকে তারা চেনেন, তাদের সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানেনও।’ আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবে টিম বাংলাদেশ। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ১৬ তারিখ। এরপর মাঠে গড়াবে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live