ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি
ক্যারিবীয় সফরে তিন ফরম্যাটের দলেই আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে শ্রীলঙ্কা সিরিজ চলাকালে সাকিবকে প্রশ্ন করা হলে তিনিও নিশ্চিত করেছিলেন- তিন ফরম্যাটেই খেলবেন। তবে সম্প্রতি এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ না-ও খেলতে পারেন সাকিব।
এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে- এই তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত নয় বলে সাকিবকে নাকি বোর্ডই বিশ্রামে রাখতে চাইছে। তবে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমন দাবি উড়িয়ে দিয়েছেন।
জালাল ইউনুস বলেন, ‘আপনারা এই খবর কোথায় পেয়েছেন আমি জানি না। সে বলেছে – আমি খেলব। তাকে জিজ্ঞেস করেন যদি, সে বলেছে- আমি অবশ্যই আছি। টি-টোয়েন্টিও খলব, ওয়ানডেও খেলব। এজন্যই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে কী বলেছে? সে খেলতে চাইছে। পরেরটা পরে দেখা যাবে।’
আগামী ১৬ জুন টেস্ট সিরিজ দিয়ে মাঠে গড়াবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দিপাক্ষিক লড়াই। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্ট সিরিজ শেষে ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি এবং ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live