ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে সিঙ্গাপুরের মারকুটে ব্যাটার
২০১৮-১৯ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য দলের কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ডেভিড। কিন্তু মূল দলে অভিষেক হয়নি কখনও। যে কারণে রাগে-ক্ষোভে সিঙ্গাপুরে চলে যান তিনি। সেখানেই ২০১৯ সালের জুলাইয়ে হয় আন্তর্জাতিক অভিষেক। সিঙ্গাপুরের জার্সিতে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
তবে এখন তার সামনে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিডের মতো মারকুটে ব্যাটারকে দলে রাখার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অবশ্য আগামী মাসের শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে ডেভিডের জায়গা হয়নি।
সবশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সামর্থ্যের ছাপ রেখেছেন ডেভিড। ল্যাঙ্কাশায়ারের হয়ে নেমে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহারই করে যাচ্ছেন ডেভিড।
তাকে বিবেচনায় রাখার কথা জানিয়ে ফিঞ্চ বলেছেন, ‘আমি মনে করি ডেভিড বিবেচনায় থাকবে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে সে। আইপিএলের শেষভাগটা দারুণ কেটেছে তার। নিজের সেরা ছন্দে ছিল। প্রথম বল থেকেই মারতে পারার অনন্য সামর্থ্য রয়েছে ডেভিডের। এই ধারাবাহিকতায় অবশ্য তাকে বিবেচনা করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live