ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফর্ম হারিয়ে মুমিনুল হীনমন্যতায় ভুগছে : জালাল ইউনুস
মুমিনুল বেশ কিছু দিন ধরে ছন্দে নেই। গত ৯ ইনিংস ধরে দুই অঙ্কের রানের দেখা পাচ্ছেন না। এদিকে তাকে এ নিয়ে যতই প্রশ্ন করা হোক, একটাই উত্তর দিচ্ছেন- তিনি চিন্তিত নন, উদ্বিগ্ন নন। অধিনায়ক হিসেবে ফর্ম হারানোর পর মুমিনুল ফর্মে ফেরার জন্য কারও সহায়তা নিতে পারছেন কি না, জালাল ইউনুস এ নিয়েও সন্দিহান।
তিনি বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ, অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না তখন কারও পরামর্শ চাইতে হয়ত ইতস্তত বোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।’
অনেকেই তাই মুমিনুলকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন। তবে জালাল ইউনুস মনে করেন, এই সিদ্ধান্ত মুমিনুলেরই নেওয়া উচিৎ। এছাড়া এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মুমিনুলের সাথে কথা বলবেন বলে জানান তিনি।
বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান বলেন, ‘এটাও সভাপতি সাহেব কিছু দিন আগে পরিস্কার করেছেন। মুমিনুলের সাথে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে। তার সাথে হয়ত আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময়ে সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live