ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম আইপিএল জিততে গুজরাটের সহজ লক্ষ্য
রাজস্থান রয়্যালস দ্বিতীয়বার এবং গুজরাট টাইটান্স প্রথমবারের মত ফাইনাল খেলছে।১ লক্ষ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। যথারীতি তরুণ যশস্বী জাইসওয়ালের সাথে ইনিংসের সূচনা করতে নামেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। জাইসওয়াল যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মারকুটে ব্যাটিংয়েরই চেষ্টা করেছেন। তবে ১৭ ম্যাচে ৮৬৩ রান করা বাটলার এদিন যেন নিজের ছায়া হয়ে ছিলেন।
জাইসওয়াল ১৬ বলে ২২ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক স্যাঞ্জু স্যামসন ১১ বলে ১৪ ও দেবদূত পাড়িকাল ১০ বলে মাত্র ২ রান করে বিদায় নেন। বাটলার প্রতিরোধ গড়ার বদলে উল্টো চাপ বাড়িয়ে তোলেন। ত্রয়োদশ ওভারের প্রথম বলে দলীয় ৭৯ রানে বিদায় নেওয়ার আগে ৩৫ বল মোকাবেলা করে ৩৯ রান করেন বাটলার, যে ইনিংসে ছিল ৫টি চার।
আইপিএল ফাইনাল ফাইনালেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া, যিনি সাজঘরে ফিরিয়েছেন ফর্মে থাকা বাটলার, স্যামসন ও হেটমেয়ারকে।এরপর কেউই দলের হাল ধরার মত ব্যাটিং করতে পারেননি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান দাঁড়ায় রাজস্থানের সংগ্রহ। গুজরাটের পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রবিশ্রীনিবাসন সাই কিশোর দুটি এবং রশিদ খান, মোহাম্মদ শামি ও যশ দয়াল একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোরটস : রাজস্থান রয়্যালসরাজস্থান রয়্যালস : ১৩০/৯ (২০ ওভার)বাটলার ৩৯, জাইসওয়াল ২২হার্দিক ১৭/৩, সাই কিশোর ২০/২, রশিদ ১৮/১
জয়ের জন্য গুজরাট টাইটান্সের প্রয়োজন ১৩১ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live