ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দুই অলরাউন্ডারকে টেস্ট দলে ফেরাচ্ছেন ম্যাককালাম
প্রায় সাড়ে ৩ বছর ধরে টেস্ট না খেলা আদিল রশিদ আনুষ্ঠানিকভাবে টেস্ট দলকে বিদায় বলেননি। তবে দলে তার অবদান রাখার সুযোগ কম মনে করায় একসময় লাল বলের ক্রিকেট ছেড়ে দেন। ২০১৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্ট ছিল লাল বলে তার শেষ ম্যাচ।
অন্যদিকে ঠিকভাবে ব্যবহার হচ্ছে না এমন অভিযোগ তুলে মঈন গত সেপ্টেম্বরে টেস্ট ও লাল বলের ক্রিকেটকে চিরতরে বিদায় বলেন। তবে ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট কোচ হওয়ার পর দুই ক্রিকেটারকেই ফেরানোর চেষ্টা করছেন।
ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, মঈনের সাথে ইতোমধ্যে ম্যাককালামের কথা হয়েছে। মঈন জানিয়েছেন, তিনি প্রয়োজন অনুযায়ী অবসর ভেঙে টেস্ট দলকে সার্ভিস দিতে প্রস্তুত। সেই সাথে ফিরিয়ে আনতে চান বন্ধু রশিদকেও। শুধু তা-ই নয়, ম্যাককালাম ফেরাতে চাইছেন জস বাটলারকেও। এছাড়া লিয়াম লিভিংস্টোনকেও লাল বলের দায়িত্ব দিতে চান তিনি।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড টেস্ট দলের ভরাডুবিতে চাকরি হারান ক্রিস সিলভারউড। এরপর লাল ও সাদা বলের জন্য পৃথক কোচ নিয়োগ দিয়েছে ইসিবি। এর মধ্যে ম্যাককালাম পেয়েছেন লাল বলের দায়িত্ব। কাজ শুরু করেই ম্যাককালাম দলে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। ঘুরে দাঁড়ানোর জন্য দলে আরও পরিবর্তন আনতে চান ম্যাককালাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live